ব্যস্ত জীবনের মাঝে ঈদের আনন্দ ভাগাবাগি করতে পরিজন নিয়ে বাড়তি কিছু প্রশান্তি নিয়ে আসে ঈদের ছুটি। একটু অন্যরকম সময় কাটানোর আশায় শহর যান্ত্রিক জীবন ছেড়ে দূরে একান্ত ভালো লাগার জন্য ভ্রমন পিপাসুরা ভিড় জমান পর্যটন এলাকাগুলোতে।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে লাউয়াছড়া, বাইক্কাবিল ,বিটিআরআই, , মনিপুরি বস্তি, খাশিয়া পান পুঞ্জি, নীলকণ্ঠ চা কেবিন, সিতেশ রঞ্জন দেবের মিনি চিড়িয়াখানা।
বধ্যভূমি- ৭১ সহ বড়লেখার মাধবকুন্ড, কমলগঞ্জের মাধবপুর, কুলাউড়া হাকালুকি হাওর সহ বিভিন্ন পর্যটন ¯পটগুলোতে তাই উপচেপড়া ভীড়।
প্রকৃতিপ্রেমী এসব মানুষের মুখরতায় পর্যটন ¯পটগুলোতে তাই উপচেপড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে এখনোও । কোথাও তিল ধারণের ঠাঁই নেই। শিশু থেকে শুরু করে সকল বয়েসী মানুষ সামিল হয় সেই আনন্দো ময় মুরতে।
ঈদের দিন থেকে শুরু করে পর্যটন এলাকাগুলো ছিলো লোকেলোকারণ্য, উৎসবমুখর। শ্রীমঙ্গল শহরে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটন এলাকায় ছুটে এসেছেন মানুষ। এজন্য শহরের অধিকাংশ আবাসিক হোটেলেও ছিলো পর্যটকদের ভীড়।
পরিবার পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঈদের ছুটিকে অন্যরকম আনন্দে উপভোগ করেছে তারা। অপরূপ লীলাভূমি শ্রীমঙ্গল এর চা বাগান আর বিশ্বের অন্যতম রেইন ফরেষ্ট লাউয়াছড়া ঈদের দিন সকাল থেকেই মুখর হয়ে উঠে।
বিভিন্ন বয়েসী মানুষ পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় উপভোগ করেন। খুব সহজেই আনন্দ উপভোগ করতে পারবেন দিগন্তজুড়া সবুজের নিবিড় প্রেম।
অপরুপ লিলাবুমি পর্যটন নগরী শ্রীমঙ্গলে বিগত বৎসরের তুলনায় এবার পর্যটকদের উপছে পড়া ভীর লক্ষণীয়। দেশের সর্বাধীক সংখ্যক পর্যটনের অবস্থান এই শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল শহরে ঢুকতেই বিশাল আকৃতির চা বাগান দেখতে ঈদের দিন বিকাল থেকেই জমে উঠেছে পর্যটকদের পদচারনায়। পর্যটন স্থানগুলোতে পর্যটকদের এখনও ভিড়।
তবে সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পর্যটকদের আনা গুনা বেশি দেখা যায় বছর জুড়েই শ্রীমঙ্গলে ঈদের সময় শ্রীমঙ্গলে চিত্র একটু ভিন্ন রকম হয়ে যায় ।
শ্রীমঙ্গলে লাউয়াছড়া, বাইক্কাবিল ,বিটিআরআই, , মনিপুরি বস্তি, খাশিয়া পান পুঞ্জি, নীলকণ্ঠ চা কেবিন, সিতেশ রঞ্জন দেবের মিনি চিড়িয়াখানা, বধ্যভূমি- ৭১ সহ এই সব স্থানে। বিশ্বব্যাপী চায়ের রাজধানী বা চায়ের রাজ্য নামে খ্যাতি রয়েছে শ্রীমঙ্গলে।
শ্রীমঙ্গল থানার এস আই, সৈয়দ মাহবুবুর রহমান জানান ঈদে পর্যটকদের নিরাপত্তার সারথে আইন শৃংখলা বাহিনী অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশী বিদেশী পর্যটকদের নিরাপত্তার সারথে কোন পর্যটক যেন কোন ধরণের হয়রানির স্বীকার না হয় সে দিকে আমরা নজর রাখছি সারাক্ষণ।



