ডাসার প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট উচ্চ বিদ্যালয় এক নবম শ্রেনির এক ছাত্রীকে ইভটিজিং এ বাধা দেয়ার তার উপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে স্কুল চলাকালে মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির একাধিক ছাত্রীকে ইভটিজিং করে স্থানীয় শিকারমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মৃধার ছেলে মিঠু মৃধা। এর প্রতিবাদের ছাত্রীরা স্কুলে আসা বন্ধ করে দেয়। পরের দিন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা বিষয়টি সমাধানের জন্য জরুরী সালিশ ডাকে। সালিশে ইভটিজিং এর অভিযোগে প্রমানিত হওয়ায় উত্তেজিত হয়ে স্কুল ছাত্রী বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালায় চেয়ারম্যানের ছেলে মিঠু ও তার দলবল।
এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
মিয়ারহাট উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হেমায়েত হোসেন বলেন, চেয়ারম্যানের ছেলে প্রায়ই স্কুল ছাত্রীদের ইভটিজিং করে। বিভিন্ন সময় নিষেধ করা হলেও কর্ণপাত করেনি। গতকাল একছাত্রী ও তার পরিবারের উপর হামলা করেছে। আমরা এর প্রতবাদে শনিবার স্কুলে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছি। আমরা এর বিচার চাই।
কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, এঘটনায় শুক্রবার ৪জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।





