× Banner
সর্বশেষ
২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মধুখালী প্রতিনিধি

ইউএনওর ওপর হামলার ঘটনায় দু’দিনের রিমান্ডে ইউপি চেয়ারম্যান

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১০ মে, ২০২৩
chairman

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানের (৫০) দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় গ্রেফতার হওয়া অপর তিনজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার ফরিদপুরের ৫ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার এসআই চম্পক কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড মঞ্জুর হওয়া অপর তিনজন হলেন– ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা কবিরুল বিশ্বাস (৪০), প্রিন্স মোল্যা (৩২) ও ইব্রাহিম মৃধা (১৯)।

গত (৪-০৫-২০২৩)ইং বৃহস্পতিবার দুপুরে নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি নির্মাণ ও জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী ইউএনও আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা চালায়। এ সময় আনসার, পুলিশ সদস্য ও নারীরাও আহত হন। হামলার সময় ইউএনও ও পুলিশের দুটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী ইউএনওর গাড়িচালক সুমন শেখ এবং অপর মামলার বাদী মধুখালী থানার এসআই প্রবীর কুমার সরকার। দুটি মামলাতেই ১ নম্বর আসামি করা হয়েছে ডুমাইন ইউপির চেয়ারমান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মাদ আসাদুজ্জামানকে। পুলিশ আসাদুজ্জামানসহ চারজনকে গ্রেফতার করেছে। ইউএনওর গাড়িচালকের মামলায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা মধুখালী থানার এসআই চম্পক কুমার বড়ুয়া। এর পাশাপাশি আসামিপক্ষ জামিনের আবেদন করলে তা খারিজ করে দেন আদালত। মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিশ্চিন্তপুর গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। গা ঢাকা দেওয়ায় এখানেও বাকি আসামিদের গ্রেফতার করা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..