× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আন্দোলনের ঘোষণা দিলেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল সদ্য ঘোষিত জাতীয় পে-স্কেলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদা অবনমনের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ।

গতকাল দুপুরে ব্যাংক চত্বরে এক প্রতিবাদ সভায় এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা।

কর্মসূচির মধ্যে রয়েছে- আজ (২৯ ডিসেম্বর) ও বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ব্যাংক চত্বরে মানববন্ধন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় একই স্থানে প্রতীকী কলম বিরতি।

পে-স্কেলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদা অবনমন করার প্রতিবাদে বিক্ষুব্ধ কর্মকর্তারা ব্যাংক চত্বরে দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ করেন। এতে কাউন্সিলের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকীসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের নবীণ কর্মকর্তাদের (এডি) বিসিএস ক্যাডারদের সমমর্যাদা এবং সর্বোচ্চ কর্মকর্তা নির্বাহী পলিচালকদের (ইডি) গ্রেড-১ দেওয়ার দাবি জানান।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে বংলাদেশ ব্যাংকের বিক্ষুব্ধ ওই কর্মকর্তারা একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের বক্তব্য, কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হলেও পে-স্কেলে মর্যাদার অবনমন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..