আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন হলে যেকোনো অভিযানে অংশ নিতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে নির্দেশনা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের বাহিনীর মুখপাত্র এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, মার্চ মাস থেকে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এসব অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র আরও বলেন, যৌথ বাহিনীর অভিযানের জন্যও পুলিশ প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।