ছোট আঁচড়ায় সপ্তম দিনের গণসংযোগ শেষ করলেন ইমদাদুল হক

ছোট আঁচড়ায় সপ্তম দিনের গণসংযোগ শেষ করলেন ইমদাদুল হক
ছোট আঁচড়ায় সপ্তম দিনের গণসংযোগ শেষ করলেন ইমদাদুল হক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃবেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়ায় টানা সপ্তম দিনের গণসংযোগ মানুষের ভালোবাসা, আন্তরিকতা ও শুভকামনার মধ্য দিয়ে শেষ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

দীর্ঘ সাত দিন ধরে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময়, মতবিনিময় এবং স্থানীয় সমস্যার কথা শোনেন।

গণসংযোগের শেষ দিনে ইমদাদুল হক ইমদাদ বলেন, “ছোট আঁচড়া ওয়ার্ডের মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি, তা আমি আজীবন মনে রাখব। মানুষের এই ভালোবাসা আমার জন্য বড় অনুপ্রেরণা। মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করাই আমার মূল লক্ষ্য।”

তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধির মূল দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। পৌর এলাকার উন্নয়নকে আরও পরিকল্পিত ও জনকল্যাণমুখী করতে প্রয়োজন জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া। সুযোগ পেলে মানুষের মৌলিক চাহিদা পূরণ, রাস্তা-ড্রেনেজসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং একটি সুন্দর ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাত দিনের গণসংযোগে ছোট আঁচড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন ইমদাদুল হক ইমদাদ। এ সময় স্থানীয়রা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তার কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং ভবিষ্যতে বাস্তবসম্মতভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের প্রতিক্রিয়া

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ইমদাদুল হক ইমদাদ কয়েক দিন ধরে এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন।

এতে স্থানীয়দের সঙ্গে তার যোগাযোগ আরও দৃঢ় হয়েছে। তারা বলেন, এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যাগুলো নিয়ে যিনি নিয়মিত মানুষের কথা শুনবেন, এমন জনপ্রতিনিধিই তাদের প্রত্যাশা।

সপ্তম দিনের গণসংযোগ শেষে স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইমদাদুল হক ইমদাদ বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে আরও দায়িত্বশীল করেছে। ছোট আঁচড়ার মানুষের এই ভালোবাসা আমার পথচলার শক্তি হয়ে থাকবে।”

এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও ছোট আঁচড়া ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।