অশান্ত পার্বত্য অঞ্চলে শান্তির সু–বাতাসের ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি প্রণেতা, তৎকালীন চীফ হুইফ, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজ জন্মভুমি বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২৫তম পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত হয়েছে।
আজ ২ ডিসেম্বর শুক্রবার আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধান কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ঐতিহাসিক দিবসসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা, ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতা–কর্মীসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২ ডিসেম্বর ১৯৯৭ মঙ্গলবার সকাল ১০-২৪ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও জাতীয় কমিটির প্রধান হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসানাত আবদুল্লাহ্ এবং পার্বত্য চট্টগ্রাম জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তুু লারমা) ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর করেন। ওই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধের মাধ্যমে শান্তির সুবাতাস বইতে শুরু করে। যা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি নামে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি পেয়েছে।




