× Banner
সর্বশেষ
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

রাজিহার ইউনিয়নের আয়োজনে বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরেকৃষ্ণ হালদারের সভাপতিত্বে আনারস প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের উপজেলা নির্বাচনী কমিটির সদস্য সচিব আবু সালেহ মো. লিটন।

রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ সিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আনারস প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুনীল কুমার বাড়ৈ, আওয়ামী লীগ মনোনীত আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা রাধেশ্যাম গাইন, প্রবীণ আওয়ামী লীগ নেতা নিকুঞ্জ হালদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সাইদুল সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি রিপন সরদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রিয়লা কর্মকার, নিখিল মধু, ইউনিয়ন যুবলীগ সভাপতি জগদীশ ভক্ত।

বক্তারা বলেন- আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। তাই এই দলে থেকে কোন বিশেষ ধর্ম বা গোত্রের লোককে প্রাধান্য দেয় না দল। এই কারণে মুজিব আদর্শের একজন পরিক্ষিত সৈনিক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতকে আগামী ২৯মে আনারস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..