× Banner
সর্বশেষ
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

নিখোঁজ এমপি আনারের অপেক্ষায় কর্মীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে দোয়া প্রার্থনা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
নিখোঁজ এমপি আনারের অপেক্ষায়

ভারতে গিয়ে নিঁখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের অপেক্ষায় কালীগঞ্জে দলীয় কার্যালয়ে ভীড় জমাচ্ছে দলীয় নেতা কর্মী শুভাকাঙ্খিরা। অপরদিকে তার দ্রুত সন্ধান ও সুস্থ্যতা কামনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে দোয়া প্রার্থনা করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্টানের উদ্যোগে ওই দোয়া মাহফিলের আয়োজন করে। সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুল, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়, শোয়াইবনগর মাদ্রাসা ও সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়, চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়, হাট-বারবাজার মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকগন জানায়, এমপি আনার তাদের শিক্ষা প্রতিষ্টানের প্রান। তার সার্বিক প্রচেষ্টায় অধিকাংশ বিদ্যালয়ে বহুতল ভবন তৈরি হয়েছে। আমাদের সব সমস্যা তিনি দ্রুত সমাধান করতেন। সেই মানুষটার সুস্থ্যতায় দোয়া মাহফিল করা সহ তার সন্ধান পেতে সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছী। উল্লেখ্য, এমপি আনার তার চিাকৎসা ও ব্যাক্তিগত কাজে গত ১২ মে ভারতে যাবার পর ১৬ মে থেকে অদ্যাবধী মঙ্গলবার পর্যন্ত ৬ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন।

এদিকে এখন পর্যন্ত সংসদ সদস্যের কোন সন্ধান না মেলাতে আ’লীগের দলীয় নেতা কর্মীদের মধ্যে চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। তার পরিবারের স্বজন ও শুভাকাঙ্খীরাও শংকায় রয়েছেন। বর্তমান অবস্থা জানার জন্য প্রতিদিনই সকাল থেকে গভির রাত পর্যন্ত দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা কালীগঞ্জের ভূষনস্কুল রোডস্থ্য তার বাসভবন ও দলীয় কার্যালয়ে এসে ভীড় করছে। অনেকেই হা হুতাশ করছেন। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে এমপির খোঁজ নিতে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আসা বলিদাপাড়া গ্রামের রেজাউল ইসলাম জানায়, এমপি সাহেব আমাদের খুবই প্রিয় মানুষ। ভারতে গিয়ে নিখোঁজের খবরে আমরা খুবই চিন্তিত। তার কোন সন্ধান পাওয়া গেল কিনা সেটা জানতেই ্এখানে এসেছি।

এমপির পিএস আব্দুর রউফ জানান, এমপির পরিবার সহ তারা এখনো ঢাকাতে অবস্থান করছেন। মঙ্গলবার ভিসা কমপ্লিট হলে এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন সহ তিনি ভারতের উদ্দেশ্য রওয়ানা হবেন। তিনি আরো জানান, এমপির সন্ধান মেলাতে বাংলাদেশ ডিবি পুলিশ তাদের সাথে সার্ব্বক্ষনিক যোগাযোগ রেখে চলেছেন।

এদিকে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, এখনো নিখোঁজ এমপির সন্ধান পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা ভারতীয় ট্রাস্কফোর্স /এসটিএফএর সাথে যোগাযোগ রেখে চলেছেন। পাশাপাশি গত ১৬ মে তার খোঁজে যাওয়া এমপির ভাইপো সাইমন সহ কয়েকজন এখনো ভারতেই অবস্থান করছে। তারাও পরিবারকে কোন ভালো সংবাদ দিতে পারেনি।

উল্লেখ্য, এমপি আনার তার চিাকৎসা ও ব্যাক্তিগত কাজে গত ১২ মে রোববার কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গা দর্শনার গেদে বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতে তার স্বজন কলকাতার বড়াইনগর থানার মন্ডল পাড়ার গোপাল বিশ^াসের বাড়িতে উঠেন। পরদিন থেকেই সে নিখোজ হন। এ মর্মে কোলকাতার সংশ্লিষ্ট লোকাল থানাতে একটি মিসিংি ডায়েরিও হয়েছে। তার পর থেকেই বাংলাদেশ ও ভারতের একাধিক সংস্থা তাকে উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে। এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন জানায়, শেষ ১৫ মে বাবার সাথে তার সর্বশেষ কথা হয়েছিল। পরদিন ১৬ মে সকাল থেকেই এমপির মোবাইল ও হোয়াইটআপ বন্ধ ও সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিষয়টি ডিবি সহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে জানিয়েছেন।

বর্তমান অবস্থা নিয়ে কালীগঞ্জ পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, এক সপ্তাহ পার হয়ে গেছে। আমরা এমপি আনারের এখনো কোন সন্ধান পায়নি। তিনি বলেন, ভারত তো একটা বড় রাষ্ট কোথায় কি অবস্থায় বা কোন বিপদে আছেন কিনা তা বুঝে উঠতে পারছিনা। আমরা সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি যেন দ্রুতই তাকে খুজে আনা হয়।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ জানান, এমপির নিখোজের বিষয়টি মৌখিক ভাবে জেনেছেন। তার খোজে ডিবি ঢাকা হেড অফিস সহ সরকারের বিভিন্ন সংস্থা জোর প্রচেষ্টা চালাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..