× Banner
সর্বশেষ
মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ ২৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মে (১০ জ্যৈষ্ঠ) সোমবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ মে, ২০২৬

বাংলাদেশ-ভারত স্থলসীমান্তে সফর করেছে ইজরাইল প্রতিনিধি সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড রিসার্চ’-এর প্রধান মেন্ডি সাফাদি। একজন ইসরায়েলি প্রতিনিধির সফরকে দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতার কৌশলগত গুরুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।

২৪ মে রবিবার ভারত-বাংলাদেশ সীমান্ত ও ‘জিরো পয়েন্ট এলাকা পেট্রাপোল পরিদর্শন করেছেন ইসরাইলের প্রতিনিধি।

সফরকালে সীমান্ত ক্রসিংগুলোর নিরাপত্তা চাহিদা, উন্নত প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নিয়ন্ত্রণ সরঞ্জাম স্থাপনের প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হয়।

সংশ্লিষ্ট পক্ষগুলোর মতে, এসব প্রযুক্তিগত ব্যবস্থা সীমান্ত এলাকায় চোরাচালান ও সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখতে পারে এবং ভারতীয় ভূখণ্ড ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

এদিকে, আন্তর্জাতিক কূটনীতি ও গবেষণা প্রতিষ্ঠান ‘সাফাদি সেন্টার’-এর প্রধান মেন্দি সাফাদি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং অবাধ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও উপাসনার স্বাধীনতা নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।

মেন্দি সাফাদি আরও বলেন, যদি বর্তমান সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে তিনি আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক নেটওয়ার্ক ব্যবহার করে এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

তবে সাফাদির উত্থাপিত দাবি ও রাজনৈতিক মন্তব্যের বিষয়ে স্বাধীনভাবে পূর্ণাঙ্গ যাচাই পাওয়া যায়নি। বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং অতীতে মেন্দি সাফাদির নাম বাংলাদেশের রাজনৈতিক বিতর্কেও এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..