অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো শাবিপ্রবি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো শাবিপ্রবি

হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সেই সঙ্গে সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। টিয়ারশেল, ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে ৩০-৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আন্দোলনকারীদের অভিযোগ- পুলিশের সঙ্গে যুক্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরাও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।