× Banner
সর্বশেষ
পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ ভারতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কে উদ্বেগ বাড়বে – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

নিউজ ডেস্ক

নোয়াখালীতে বিজয়ী কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৭

admin
হালনাগাদ: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
নোয়াখালীতে বিজয়ী কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৭

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী এক কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর করার অভিযোগ উঠেছে পরাজিত কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে।

এ হামলায় বিজয়ী কাউন্সিলর প্রার্থীর ভাইসহ ৭জন আহত হয়েছে। খবর পেয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় দিকে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুলের সোনাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলো,সাব্বির (২৬) রিয়াজ (২২) হৃদয় (২০) ইসমাইল (৩০) রাহিম (২৮) মিলন (২৪) শান্ত (২৬)।

ভুুক্তভোগী নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুল অভিযোগ করে বলেন, আমি তৃতীয় বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আজকে অনুষ্ঠিত নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিয়াজ উদ্দিন মিঠুকে ১হাজার ৮০০শত ভোটে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হই। রাত ৮টার দিকে এলাকাবাসী আমাকে ফুলের মালা দিতে আমার বাড়িতে। ওই সময় পরাজিত প্রার্থীর সমর্থক সিএনজি কামাল তার প্রার্থী পরাজিত হওয়ায় আকস্মিক তার সন্ত্রাসী বাহিনীসহ আমার বাড়িতে হামলা চালিয়ে একটি পিকআপ,সাউন্ড বর্কস,দুটি দোকান ভাঙচুর চালায়। এ হামলায় আমার ভাইসহ ৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জনের অবস্থা গুরুত্বর। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিয়াজ উদ্দিন মিঠুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন ব্যস্ত পাওয়া যায়। তবে তার একাধিক অনুসারী সূত্রে জানা যায়, ফখরুদ্দিন কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনার পর তার অনুসারীরা তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর এক সমর্থকের বাড়িতে হামলা চালায়।

জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন,নির্বাচনে পরাজয়ের জের ধরে পরাজিত কাউন্সিলর প্রার্থী ও তার অনুসারী সিএনজি কামালের নেতৃত্বে হামলার অভিযোগ করেছে ভুক্তভোগী কাউন্সিলর। এ ঘটনায় বিজয়ী কাউন্সিলর প্রার্থীর ৩ অনুসারী আহত হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..