মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত ও হরমুজ প্রণালী সংকটে তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত ও হরমুজ প্রণালী সংকটে তেলের দাম ১০৭ ডলার ছাড়াল
মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত ও হরমুজ প্রণালী সংকটে তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে দিন দিন নিরাপত্তা সংকট তীব্রতর হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার অতিক্রম করেছে।

আগামী নভেম্বর মাসে সরবরাহের চুক্তি অনুযায়ী ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৭ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে।

তেল সরবরাহকারী প্রধান রুট ও নৌপথগুলোতে একের পর এক হামলার ঘটনায় এ সংকট ঘনীভূত হয়েছে। সম্প্রতি ড্রোন হামলার পর সৌদি আরব তাদের কৌশলগত ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

এর পাশাপাশি বিশ্বজুড়ে তেল পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় এক নাবিক নিহত ও তিনজন আহত হয়েছেন।

সংকট ঘনীভূত হওয়ায় ইরান ঘোষণা দিয়েছে, এখন থেকে হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোকে পূর্বানুমতি নিতে হবে এবং সম্ভাব্য সার্ভিস ফি প্রদান করতে হবে।

যেসব জাহাজ এই নিয়ম মানছে না, সেগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। অন্যদিকে জলপথে ইরানের এই নিয়ন্ত্রণ প্রতিহত করতে মার্কিন সামরিক বাহিনীও ওই অঞ্চলে তাদের তৎপরতা বৃদ্ধি করেছে।

ওমানের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠকের কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। সমুদ্রপথে বিশ্বের মোট পরিবাহিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়।

ফলে এই পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের চরম আশঙ্কা তৈরি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আন্তর্জাতিক অর্থনীতি ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।