ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত করতে পরিদর্শনের ওপর জোর দিল ভূমি মন্ত্রণালয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত করতে পরিদর্শনের ওপর জোর দিল ভূমি মন্ত্রণালয়

মাঠপর্যায়ে ভূমিসেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত এবং জনগণের হয়রানি বন্ধে নিয়মিত ও কার্যকর পরিদর্শনের ওপর গুরুত্বারোপ করেছে সরকার। গতকাল ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের কর্মশালায় এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কার্যকারিতা পর্যালোচনার জন্য ব্যবহৃত দুটি পরিদর্শন ছকের (Format) ওপর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর মতামত ও সুপারিশ নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “নাগরিকদের দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা দেওয়াই বর্তমান সরকারের মূল অঙ্গীকার। মাঠপর্যায়ের কার্যালয়ে জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমেই এই লক্ষ্য অর্জন সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন, পরিদর্শন কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং এটি সুশাসনের শক্তিশালী হাতিয়ার। পরিদর্শনের ছক যুগোপযোগী হলে অনিয়মের সুযোগ কমে যাবে।

কর্মশালায় উপস্থিত টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিদ্যমান ছক দুটির দুর্বলতা এবং তা আধুনিকায়নের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন। মতামতের ভিত্তিতে পরিদর্শন ছক দুটি শীঘ্রই পরিমার্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ, বিভিন্ন আওতাধীন দপ্তরের শীর্ষ কর্মকর্তা এবং মাঠপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি ও অনলাইনে যুক্ত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।