কামারখন্দে নিয়মবহির্ভূত সার মজুদ, জামায়াত নেতাকে জরিমানা

কামারখন্দে নিয়মবহির্ভূত সার মজুদ, জামায়াত নেতাকে জরিমানা
কামারখন্দে নিয়মবহির্ভূত সার মজুদ, জামায়াত নেতাকে জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দে নির্ধারিত বিধি না মেনে সার গুদামজাত করার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মো. মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন । একই অভিযানে তার গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

মনিরুল ইসলাম (৪৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ পদে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে একটি অটোরিকশায় করে প্রায় ২০ থেকে ২৫ বস্তা সার গুদামে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে তাঁর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি গুদামে থাকা ১৮ বস্তা ইউরিয়া সার সরকারের অনুকূলে জব্দ করা হয়েছে।

কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, নিয়মবহির্ভূতভাবে সার গুদামজাত করার কারণে অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গুদামে মজুদ থাকা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।