গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের নিয়ে ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সমুদ্রসৈকত কুয়াকাটার মেরিন ভিউ রিসোর্টের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভোরের আকাশ পত্রিকার সম্পাদক খোন্দকার কাওসার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম সোহেল।প্রেসক্লাব সদস্য কাজী আল আমিনের সঞ্চালন বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম জুলফিকার ও অনান্য সদস্যরা।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সদস্যদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়।
এ ধরনের আয়োজন সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে সহকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ সৃষ্টি করে। পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও ঐক্য জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





