মান্দায় নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

মান্দায় নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
মান্দায় নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি। অন্যথায় আগামী ৭ দিনের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণার আলটিমেটাম দেওয়া হয়েছে।

​রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র প্রসাদপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

​বিক্ষোভ মিছিলটি প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।

​সমাবেশে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। জনমনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনতে এদের অবিলম্বে আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই।

​প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা না হলে মান্দার রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

​উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে মান্দা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ হোসেন, মান্দা নওগাঁ প্রতিনিধি 

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।