দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৭৫৩ জন

দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৭৫৩ জন
দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৭৫৩ জন

প্রাণঘাতী এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৭৫৩ জন নতুন রোগী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩৯৪ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালগুলোতে।

এছাড়া খুলনা বিভাগে ৩৪৯ জন, বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে ৮৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন ও সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। পাশাপাশি মোট হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৬ হাজার ৯১৬ জনে।

প্রতিবছর বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি নিষ্কাশন এবং মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।