× Banner
সর্বশেষ
দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

মাগুরায় ছাত্রলীগনেতা আলামীন হত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধি: মাগুরায় ছাত্রলীগনেতা আলামীন হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা আদালত।

বুধবার বিকালে এ রায় দেন জেলা ও দায়রা আদালতের বিচারক বেগম মাহফুজা বেগম।পিপি এ্যাড. মশিউর রহমান মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান.২০১১ সালের ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য এ্যাড.আসাদুজ্জামান সাহেবের ১৮ তম মৃত্যুবাষির্কী ।

ওই দিন সকালে শোক র‌্যালী শেষে স্থানীয় নোমানী ময়দানে আলোচনা  শেষে তবারক বিতরণ করা হয়।এসময় পার্শ্ববর্তী মধুমতি রেষ্ট হাউজ থেকে তবারক আসামী তুষার তার সঙ্গীয় আসামীদের নিয়ে ছিনিয়ে নিতে গেলে সেখানে দায়িত্বরত ছাত্রলীগনেতা আলামীন তাদের বাধা দেয়।এসময় তুষারের ছুরিকাঘাতে আলামীনকে হত্যা করে।আলামীন শহরের তাতীপাড়া এলাকার হাসু মোল্লার ছেলে।এঘটনায় আলামীনের চাচা গোলাম রসুল মোল্যা ওই দিনই বাদী হয়ে তুষারসহ ১০ জনকে আসামী করে মাগুরা সদর থানায় হত্যা মামলা দায়ের করে।

মামলার প্রধান আসামী তুষারকে পুলিশ গ্রেফতার করে আদালতে আনলে তুষার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক তুষারকে যাবজ্জীবন কারাদন্ডদেন।অন্য আসামীদের সাক্ষ্য প্রমাণ না থাকায় তাদেরকে খালাস দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..