× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শীতের আমেজ ঠাকুরগাঁওয়ে

admin
হালনাগাদ: বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীত অনুভূত হচ্ছে। দিনে গরম রাতে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। কুয়াশায় ঢাকা থাকছে ভোরের আকাশ, সকাল ৭-৮টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে জনপদ। দিনে গরম রাতে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। বিকাল থেকেই একটু একটু শীতল বাতাস আর সন্ধ্যার পরই কুয়াশা ঝরতে শুরু করেছে। মধ্যরাতের পর টিনের চালা থেকে পড়ছে হালকা বৃষ্টির মত পানি, ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ছে।

শীতের সকালে পাকা ধানের শীতে সূর্য ওঠার অনেক পর পর্যন্ত শিশির লেগে থাকছে। এদিকে শীতের প্রস্তুতি হিসেবে অনেকেই পুরনো শীতবস্ত্র ঠিকঠাক করে নিচ্ছেন। আবার অনেকে নতুন করে লেপ-তোশক তৈরি করে নিচ্ছেন এজন্য জেলা শহরসহ বিভিন্ন উপজেলার হাট-বাজারগুলোতে লেপ-তোশক তৈরির কারিগরদের কাজের ব্যস্ততা বেড়ে গেছে। এদিকে দিনের বেলায় রোদের কারণে আবহাওয়া কিছুটা গরম থাকলেও রাতের বেলায় কুয়াশায় পরিমাণ বেড়ে যায় ঠান্ডার পরিমাণ। ফলে শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে সর্দিকাশি নিউমোনিয়াসহ বিভিন্ন প্রকার শীত জনিত রোগে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বলে, শীতজনিত রোগ থেকে শিশুদেরর রক্ষা করতে গরম কাপড় ব্যবহার, মধু ও তুলীপাতার রস খাওয়ানোর পাশাপাশি শিশুদের প্রতি বাড়তি যত্ম নিতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন।

একদিকে শীত এসেছে দুয়ারে অন্যদিকে উত্তর জনপদে এসেছে নবান্ন। তাই গ্রামে গ্রামে ধান কাটার ধুম পড়েছে। গ্রামবাংলার এক উৎসব এর আমেজ লক্ষ করা গেছে। এখন জেলার সর্বত্র চলছে শীতকে বরণ করার প্রস্তুতির পাশাপাশি চলছে নবান্নের আয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..