× Banner
সর্বশেষ
উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পাইনের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পাইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে শিশুদের মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল তুলে দিয়ে ক্যাম্পাইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মজিবুল হক।

সারাদেশের ন্যায় মেহেরপুর জেলার তিনটি উপজেলায় ৪৯০টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৯৯৩ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বসয়ী ৫৫ হাজার ৩৭৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

সিভিল সার্জন ডাঃ মজিবুল হক বলেন, ভিটামিন ‘এ’ অভাবে আদরের সোনামণি অন্ধত্ব বরণ করতে পারে। শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয়। অস্বাবিক শরীর নিয়ে সারা জীবন বয়ে বেড়ানোর ঘটনা গোটা পরিবারকেই চরম কষ্টের সম্মুখীন করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা বাড়িয়ে দিতে পারে। তাই শিশুদের ভিটামিন এ অভাব পুরণে পরিবারকেই আগে সচেতন হতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..