× Banner
সর্বশেষ
তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ

উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন, কী ভাবছে সুশীল সমাজ?

admin
হালনাগাদ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিনক্ষণ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত।

রায়ের আগেই শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে, ইভিএম পদ্ধতি বাতিলসহ ৬টি দাবি জানিয়েছেন।

অন্যদিকে, আওয়ামী লীগও বিএনপিকে কোনো ছাড় না দিয়ে বর্তমান সরকারের অধীনেই নির্বাচনের কথা বলে আসছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনে যেতে ৬ শর্ত দিয়ে নিজের হার্ডলাইনই স্পষ্ট করেছেন বিএনপি চেয়ারপারসন।  আওয়ামী লীগও কোনো ছাড় দেয়ার মানসিকতায় নেই।

তারা বলছেন, গনতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সংঘাতের মনোভাব পরিহার করা উচিত।

এ বিষয়ে কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ মনে করেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দুপক্ষই বাড়াবাড়ি করছে। এটা এক ধরনের অগণতান্ত্রিক আচরণ।।

অন্যদিকে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আলোচনার টেবিলেই সমাধানের পথ খুজতে হবে। জাতীয় নির্বাচন কোন সরকারের অধীনে হবে এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপিকে সমোঝতায় আসতে হবে।

সাংঘর্ষিক আচরণ পরিহার করে গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে, প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..