× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

নিজস্ব প্রতিবেদক

ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম। সাংগ্রাই একটি উৎসব নয়; এটি পার্বত্য অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক।

তিনি আজ রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চিংম্রং এলাকায় আয়োজিত ‘চিংম্রং সাংগ্রাই রিলংপোয়ে ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ‘মাহা: সাংগ্রাই রিলংপোয়ে’ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন এবং মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ ধরনের উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং টেকসই অবকাঠামো নির্মাণে নিরলসভাবে কাজ করছে। একটি সমৃদ্ধ ও স্থিতিশীল সমাজ গঠন সরকারের অন্যতম লক্ষ্য।

এ উৎসবে শ্রদ্ধেয় ধর্মপ্রাণ মহাস্থবির, চতুর্থ মহাসংঘরাজ, প্রিয়দর্শী মহাস্থবির উপসংঘরাজসহ বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..