× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

গৃহবধূ আত্মহত্যা বলে অপপ্রচার শ্বশুরবাড়ির, থানায় মামলা দায়ের

admin
হালনাগাদ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

আগৈলঝাড়া প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অপপ্রচার করেছে শ্বশুর পরিবার।  এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে। শ্বশুর পরিবারের সবাই পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাংতা গ্রামের হালিম হাওলাদারের ছেলে কাঠ মিস্ত্রী নজরুল হাওলাদারের সাথে আড়াই বছর আগে গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের আক্কাস সরদারের মেয়ে নুপুরের সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের আড়াই মাসের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নুপুরের শ্বশুর পরিবার যৌতুক দাবি করে আসছিল। নুপুর তাদের যৌতুক পূরণে ব্যর্থ হওয়ায় প্রায়ই নুপুরের উপর মাঝে মধ্যে শারীরিক নির্যাতন চালাত। এঘটনা নিয়ে ওই এলাকায় একাধিকার শালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল বলে জানান নিহতের বাবা আক্কাস সরদার।

গৃহবধূর পিতার অভিযোগ মঙ্গলবার দুপুরে প্রতিদিনির মত গৃহবধূ নুপুরকে মারধরের পর হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে নুপুরের বাবার বাড়িতে সে আত্মহত্যা করেছে বলে তাদের জানানো হয়। নুপুরের স্বজনেরা রাংতা গ্রামের বাড়িতে পৌছানোর আগেই রশি থেকে তারা লাশ নামিয়ে পালিয়ে যায় শ্বশুর পরিবারের লোকজন।

পুলিশকে জানালে ওসি আব্দুর রাজ্জাক মোল্লা, এসআই আনিচুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় নুপুরের বাবা আক্কাস সরদার বাদী হয়ে তিন জনকে আসামী করে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন। আজ বুধবার সকালে লাশ ময়না তদন্তের জন্য লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..