× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি ছাড়লেন শমসের মবিন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজনীতি থেকে অবসরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। দলের চেয়ারপারসন বরাবর লেখা পদত্যাগপত্র বুধবার রাতে তিনি পৌছে দেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের কাছে।

রাষ্ট্রদূতের পদ থেকে ২০০৭ সালে অবসরের যাওয়ার পরের বছর বিএনপিতে যোগ দেন শমসের মবিন চৌধুরী। রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব ও পরে দলের ভাইস চেয়ারম্যানের পদ পান তিনি।

অনেকটা আকস্মিকভাবেই দলের সব পদ থেকে সরে দাঁড়ালেন শমসের মবিন চৌধুরী। বুধবার রাতে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে পৌঁছে দেন পদত্যাগের চিঠি। শারীরিক অসুস্থতাকেই কারণ দেখিয়েছেন তিনি।

রাজনৈতিক জীবনে দলীয় মূল্যায়নে সন্তুষ্ট শমসের মোবিন চৌধুরী। বিএনপি রাজনীতি সঠিক পথে থাকলে আবারো ঘুরে দাড়াতে পারবে বলেও মনে করেন তিনি।

বিএনপি থেকে পদত্যাগ করার পর নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দেয়ার ইচ্ছা নেই বলে জানান শমসের মবিন চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..