× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

আফগানিস্তানে ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দস্তুমের বিরুদ্ধে যৌনহেনস্তার অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

নিউজ ডেস্ক:  আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দস্তুমের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠেছে।

আফগানিস্তানের জওজান প্রদেশের সাবেক গভর্নর আহমাদ এশচি এই অভিযোগ করেছেন।

এশচির অভিযোগ, তাঁকে অপহরণ করে যৌন হেনস্তা করেন সাবেক জেনারেল দস্তুম। তিনি বলেন, জোরপূর্বক তাঁকে পাঁচ দিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে রাখা হয়। সেখানে দস্তুম ও অন্য ১০ জন মিলে তাঁকে হেনস্তা করেন।জেনারেল দস্তম এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এটাকে ‘উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

দস্তুম বলেন, এশচিকে তিনি আটক করেননি। আটক করেছে দেশের গোয়েন্দারা। এক বিবৃতিতে দস্তুমের এক মুখপাত্র বলেন, ‘বিরোধীদের অর্থায়নের জন্য আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে (এশচি) আটক করে।’‘কিছু দিন ধরে অজ্ঞাত চক্র প্রথম ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতা চালাচ্ছে।’

জেনারেল দস্তুম উজবেক নৃগোষ্ঠীর। আফগানিস্তানে দীর্ঘ গৃহযুদ্ধের সময় তিনি অনেক নৃশংসতা চালিয়েছেন বলে অভিযোগ আছে। ২০১৪ সালে তিনি আফগানিস্তানে জাতীয় ঐকমত্যের সরকারে যোগ দেন।


এ ক্যটাগরির আরো খবর..