× Banner
সর্বশেষ
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী

পূর্বশত্রুতার কারণে ব্যবসায়ীর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়া বাজারে পূর্বশ্রুতার জের ধারে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সালাম নামে এক ব্যবসায়ীর বাড়ী ঘর ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুটসহ ব্যবসায়ীর ৩ মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যা চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের শেখ নরুল ইসলামের ছেলে শেখ আঃ সালামের সাথে একই গ্রামের মিরাজ আলীর সাথে জমাজমি নিয়ে গত ৬ মাস ধরে বিরোধ চলে আসছিলো । এরই সুত্র ধরে গত বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সন্ত্রাসী তুহিন হোসেন (২৩), শেখ রায়হান হোসেন (২৫), শেখ ইমরান হোসেন (১৮), মিয়ারাজ আলী (৫০), শেখ সামাদ আলী (৪০), ও সামাদ আলী (৪৫), দলবদ্ধ হয়ে তার বাড়িতে প্রবেশ করে গালি গালাজ শুরু করে । এতে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আঃ সালামের স্ত্রী বিথী পারভীন (২৫) কে ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট করে মাটিতে ফেলে দিয়ে ৩ মাসের গর্ভবতী সন্তানকে হত্যার জন্য বুকের উপর পা দিয়ে পাড়াতে থাকে । পরে বিথী বেগমের আর্তচিৎকারে আঃ সালাম (৩০) ও ভাই জাকির হোসেন ঘটনা স্থানে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে মারাক্তক জখম করে । গুরুত্ব জখম অবস্থায় বিথী বেগম (২৫) ও জাকির হোসেন (২৩) কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে জাকির হোসেনে ও বিথী বেগম উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয় । এর আগে সন্ত্রাসীরা শেখ আঃ সালামের বাড়ী ঘর ভাঙচুর করে শোকেচ থেকে ব্যবসায়ীক ২ লাখ’ ৮২ হাজার টাকা, ২ টি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের ২ টি হাতের বালা লুট করে নেয় । এঘটনায় কলারোয়া থানায় ৭ জনকে আসামী করে একটি এজাহার দায়ের হয়েছে । সন্ত্রাসী বাহিনী বাগআঁচড়া বাজের ব্যবসায়ী আব্দুস সালামকে অস্ত্র দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হুমকি দিচ্ছে। প্রাণের ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পরিবার পরিজন নিয়ে পালিয়া বেড়াচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..