বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ১১ হতে ১৯মে ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত ০৭ (সাত) কর্মদিবসব্যাপী ‘বিশেষ সেবা কার্যক্রম’ পরিচালিত হচ্ছে।
এর অংশ হিসেবে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোঃ নূরুল ইসলাম হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়-সহ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর ও দপ্তর সংশ্লিষ্ট ৫০ টি চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) এর কার্যালয় কর্তৃক চলমান বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিনিয়র) মোঃ শরীফুল ইসলাম ও ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (এএন্ডআর) মিয়াজী মোঃ সাইফুল্লাহ সোবহান উপস্থিত ছিলেন। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে চলমান কার্যক্রমসমূহের মধ্যে সন্মানিত পেনশনারসহ সেবাগ্রহীতাগণের জন্য প্রদত্ত বেতনভাতা, পেনশন সেবা সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সহায়তা, লাইফ ভেরিফিকেশন ও এ সম্পর্কিত অ্যাপস সম্পর্কে অবহিতকরণ,
সাধারণ ভবিষ্য তহবিল ও সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের নিষ্পত্তি, ওয়ানস্টপ সার্ভিস সেন্টার, হেল্পডেক্স এবং বিভিন্ন অটোমেশন এর কার্যক্রম সিএজি মোঃ নূরুল ইসলাম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পারিবারিক পেনশন ও পুনঃস্থাপিত পেনশনের বিষয়টি ছাড়াও প্রতিবন্ধী সন্তান ও প্রাপ্যতার বিষয়টি গুরুত্ব সহকারে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে করণীয় সম্পর্কে তিনি বিভিন্ন সিএএফওগণকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
সিএজি জনগণকে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে আরো সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত পেনশনারসহ সকল সেবাগ্রহীতাকে গুণগত সেবা পৌঁছে দিতে সিএজি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, মানবিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কার্যালয়সমূহের কর্মকর্তাগণ সেবা সপ্তাহ উপলক্ষ্যে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম সম্পর্কে সিএজিকে অবহিত করেন। এ সময় সন্মানিত পেনশনারসহ সেবাগ্রহীতাগণও তাৎক্ষণিক ও আন্তরিক সেবা প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১১-১৯ মে ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮টি বিভাগ, ৬৪টি জেলা, ৪৯৫টি উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসি-সহ বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি/এফপিও অফিসমূহ, এডিজি ফাইন্যান্স বাংলাদেশ রেলওয়ে, এফএএন্ডসিএও, ডিএফএ ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী-সহ সারা বাংলাদেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে বেতন নির্ধারন, পেনশন, জিপিএফ/ডিএসপিএফ/ডিএসওপি, টিএডিএ, কম্যুটেশন বিল, Net Entitlement Case (NE Case)-সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা যথাযথ শ্রদ্ধা, সম্মান, আন্তরিকতা ও দ্রুততার সাথে প্রদান করা হচ্ছে।