× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

​কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়ায় তিন দিনব্যাপী সুকান্ত মেলার বর্ণাঢ্য উদ্বোধন

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২৬
কোটালীপাড়ায় তিন দিনব্যাপী সুকান্ত মেলার বর্ণাঢ্য উদ্বোধন

​গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলা সাহিত্যের কালজয়ী কবি, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক ভিটায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘সুকান্ত মেলা’।
আজ বুধবার বিকেলে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবি সুকান্ত পাবলিক লাইব্রেরী কাম অডিটোরিয়াম প্রাঙ্গণে বেলুন,পায়রা উড়িয়ে ও  ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
তিন দিনব্যাপী এই আয়োজনে কবির জীবন ও কর্মের ওপর নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ​প্রতিদিন বিকেল থেকে বিভিন্ন কবির আবৃত্তি, সুকান্তগীতি, নাটিকা, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা,ছাড়াও দেশবরেণ্য বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কবির বাড়ির পাশের বিশাল মাঠে বসেছে গ্রামীণ মেলা, যেখানে মাটির তৈরি খেলনা, কুটির শিল্প,শিশুদের খেলনা এবং লোকজ খাদ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা।
​বক্তারা বলেন, সুকান্ত ভট্টাচার্য ছিলেন শোষিত-বঞ্চিত মানুষের কন্ঠস্বর। মাত্র ২১ বছরের জীবনে তিনি বাংলা সাহিত্যকে যা দিয়ে গেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য পরম পাথেয়। এই মেলার মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে সুকান্তের দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়া।
​উদ্বোধনী দিনেই মেলা প্রাঙ্গণে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দূর-দূরান্ত থেকে আসা সাহিত্যপ্রেমী ও দর্শনার্থীরা কবির পৈত্রিক ভিটা ঘুরে দেখছেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর এই মেলার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন, যা এলাকায় একটি উৎসবের আমেজ তৈরি করে।
​আগামী ১৫ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার পর্দা নামবে। প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে মেলার নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..