× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তভুক্তির প্রতিবন্ধকতা: ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেস শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় নওগাঁর ‘আয়োজন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার’-এ ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং একশনএইড বাংলাদেশ ও স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর যৌথ উদ্যোগে এই কর্মশালার অয়োজন করা হয়।

সুশীল: সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসওস) টু আপ হোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য হলো আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি করা।

কর্মশালায় উপস্থিত ছিলেন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর নির্বাহী পরিচালক আকতার হোসেন এবং নাগরিক সংযোগ সিএসও হাব, নওগাঁর ১৯টি সিএসও-এর সদস্যবৃন্দ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং নাগরিক সংযোগ সিএসও হাব-এর সভাপতি ফজলুল হক খান।

অন্যান্যদের মধ্যে অদ্বিতীয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামসুন্নাহার সুমী, নিশান এনজিও-র পরিচালক মাহিদুর রহমান, সাপাহার প্রেস ক্লাবের সভাপতি তসলিম উদ্দীন এবং জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা আইন ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ের ওপর বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তভূক্তির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ অংশগ্রহণের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

কর্মশালায় ডিজিটাল মিডিয়া লিটারেসির মাধ্যমে অপতথ্য ও কুতথ্য মোকাবিলার কৌশল নিয়েও বিস্তাারিত আলোচনা হয়। পুরো কর্মশালাটি পরিচালনা করেন একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার (সিভিল সোসাইটি মবিলাইজেশন) মোঃ হাফিজুর রহমান এবং একশনএইড-সুশীল প্রকল্পের ম্যানেজার ও একশনএইড বাংলাদেশ-এর (উইম্যান রাইটস এন্ড জেন্ডার ইকুইটি) ডেপুটি ম্যানেজার মৌসুমী বিশ্বাস।

বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে নাগরিক অধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে সিএসও-দের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এই কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও সুপারিশসমূহ জাতীয় পর্যায়ের নীতি সংলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..