× Banner
সর্বশেষ
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী

স্বামীর সাথে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

admin
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

মো. আমির সোহেল, কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ স্বামীর ধুমপানকে বাঁধা দেয়ায় গাল মন্দ করার কারনে অভিমান করে শনিবার রাতে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার উত্তর মিনাজদী গ্রামে পারভীন বেগম-(২৬) নামের এক গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করে।

এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, কালকিনি পৌরসভার উত্তর মিনাজদী গ্রামের রুবেল কবিরাজের স্ত্রী পারভীন বেগম (২৬) তার ধুমপায়ি স্বামীকে অনেক দিনে ধরে ধুমপান থেকে বিরত থাকার জন্য বলেন কিন্তু রুবেল কবিরাজ তার স্ত্রীর কোন কথায় শোনেনা, এ বিষয়টি নিয়ে স্বামী ও স্ত্রীর উভয়রে মাধ্যে প্রায় প্রতিদিন ঝগড়া বিবাদ লেগে থাকে। তার এ অনুরোধ স্বামী রুবেল কবিরাজ না রাখায় অভিমান করে নীজ বাড়িতে বিষপান করেন পারভীন বেগম। তাকে মুর্মূষ অবস্থায় বাড়ীর লোকজন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। কালকিনি থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে কালকিনি থানায় মামলার প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..