× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

পিআইডি

নোয়াখালীর চেয়ারম্যানঘাট-হাতিয়া ফেরি সার্ভিসে অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগে তদন্ত কমিটি গঠনের নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
নোয়াখালীর চেয়ারম্যানঘাট-হাতিয়া ফেরি সার্ভিস

নোয়াখালীর চেয়ারম্যানঘাট-হাতিয়া ফেরি সার্ভিসে অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। নির্দেশ অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) অভিযোগের বিষয়ে ২ (দুই) সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ঘটনার সত্যতা যাচাই, দায়-দায়িত্ব নির্ধারণ, ফেরির সময়সূচি নির্ধারণ এবং ভবিষ্যতে ফেরি সার্ভিস সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে কমিটিকে আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান বরাবর একটি সুস্পষ্ট প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সার্ভিস সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যাত্রীসেবার মানোন্নয়নে কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি তারিখে পরিচালিত মিডিয়াম রো-রো ফেরি ‘মহানন্দা’ সকাল ৮টা ২০ মিনিটে চেয়ারম্যানঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করে এবং ১০টার পর হাতিয়ায় পৌঁছায়। অভিযোগ রয়েছে, হাতিয়ায় পৌঁছানোর পর ফেরির ইঞ্জিন মাস্টার যাত্রী নামিয়ে ফেরি লোড না নিয়ে ঘাট ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে ফেরিটি রাত পৌনে ১২টায় ঘাটে আসে এবং রাত ১২টা ২০ মিনিটে ফেরি ছেড়ে যায়। এ ঘটনায় ফেরি পরিচালনা, সময় ব্যবস্থাপনা এবং যাত্রী ও যানবাহন পরিবহনে অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ক্লিপ আকারে ছড়িয়ে পড়লে নৌপরিবহন উপদেষ্টার দৃষ্টিগোচর হয়।


এ ক্যটাগরির আরো খবর..