× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

মঙ্গলবার সিলেট থেকে আন্তঃজেলা রুটে পরিবহন ধর্মঘট

admin
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

শাফী চৌধুরীঃ মঙ্গলবার থেকে সিলেট থেকে আন্তঃজেলা রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেবে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শুক্রবার দিবাগত রাতে সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জালালপুর নামক স্থানে হানিফ এন্টারপ্রাইজের ১টি বাস দূর্ঘটনায় পড়ে ৬ জন নিহত হন।
ওই দূর্ঘটনায় সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোশতাক আহমদ পলাশের স্ত্রী ও ছেলে নিহত হন। তারই জের ধরে সিলেট নগরীর কদমতলিস্থ কেন্দ্র্রীয় বাস টার্মিনাল সংলগ্ন হানিফ এন্টারপ্রাইজের সিলেট জোনাল অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়। এই হামলার প্রতিবাদে শনিবার দুপুরে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এই সভা থেকে হামলা ও ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, রোববার হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসক স্মারকলিপি দেয়া হবে। এরপর সোমবারের মধ্যে এ ব্যাপারে ‘বাস্তবসম্মত’ কোনো পদক্ষেপ না নেয়া হলে

মঙ্গলবার থেকে সিলেট থেকে আন্তঃজেলা রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেবে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সভায় সিদ্ধান্ত হয়, তারপরও হামলা ও ভাঙচুরে জড়িতদের গ্রেফতার করা না হলে আগামী শনিবার থেকে সিলেটের সর্বত্র অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব জমির আহমদের সভাপতিত্বে এবং সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের পরিচালনায় প্রতিবাদ সভার শুরুতে ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব তৌফিক বক্স লিপন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন।

সভায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি হেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক এমরান হোসেন ঝুনু, রাজন আহমদ, কয়ছর আহমদ মাখন, সাংগঠনিক সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর পলাশ, দফতর সম্পাদক আব্দুর রকিব, নির্বাহী সদস্য মো. ফরিদুর রহমান, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. তেরা মিয়া, সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক  আইয়ুবুর রহমান, নির্বাহী সদস্য শিহাব আহমদ, সাবেক প্রচার সম্পাদক আব্দুল খালিক লাকী, সিলেট-ঢাকা রুট কমিটির সভাপতি রুনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ আলী, অর্থ সম্পাদক আব্দুস ছোবহান, সাবেক সদস্য বাবুল মিয়া, মিতালী শাখার সাবেক সভাপতি আশক আলী প্রমুখ।

সভায় হামলার ঘটনার বর্ণনা দেন হানিফ এন্টারপ্রাইজের সিলেটের জোনাল ম্যানেজার মো. অলি আহাদ এবং কাউন্টার ম্যানেজার সাহেদ আহমদ। প্রতিবাদ সভায় নবীগঞ্জে দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..