× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

ডেস্ক

আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস

আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৮ সালের ৩ ডিসেম্বর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে ২৪ জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৯ সাল থেকে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী দিবসটি সারাবিশ্বে পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ‌‘শিক্ষার যৌথসৃষ্টিতে তরুণদের শক্তি’।

ঘোষণায় বলা হয়, শিক্ষা শান্তি, উন্নয়ন ও মানবিক অগ্রগতির মূল ভিত্তি। সেই থেকে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন (বিএনসিইউ) ও ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে নিয়মিতভাবে দিবসটি পালন করে আসছে।

সে ধারাবাহিকতায় আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের চেয়ারপারসন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং বিএনসিইউ সেক্রেটারি জেনারেল রেহানা পারভীন।

এ ছাড়া বিএনসিইউ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল সারভীনা মনীর চিঠির সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন হেড অব অফিস ও ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ মিজ সুজান ভাইজ।

এর আগে, দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২০ জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে তরুণ-যুবাদের অংশগ্রহণে এক মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন।

মুক্ত সংলাপে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের শিক্ষা–সংক্রান্ত অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন। আন্তর্জাতিক শিক্ষা দিবসের মূল আলোচনায়ও তরুণ প্রতিনিধিরা সেই অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন বলেও জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..