× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ( হবিগঞ্জ)থেকে

নবীগঞ্জে কৃষিজমি থেকে মাটি কাটায় ভাম্যমান আদালতে  ২ লাখ ৫০ হাজার অর্থদণ্ড 

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
ভাম্যমান আদালতে  ২ লাখ ৫০ হাজার অর্থদণ্ড 

নবীগঞ্জ উপজেলায় কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ভাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড  করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা কালিয়ারভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ উমরপুর মৌজার পুরানগাঁও গ্রামের (রাংগাহাটি, খাগাউড়া) আরব আলী মিয়া পুত্র   আশিকুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক ধারায় এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে কাটা মাটি জব্দ করা হয়। পরবর্তীতে রোববার (২১ ডিসেম্বর) অভিযুক্তের বিরুদ্ধে মোবাইল কোর্ট বসিয়ে তাকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন,কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তন পরিবেশ ও কৃষি উভয়ের জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, কৃষিজমি সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..