× Banner
সর্বশেষ
শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার  ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩৭৮১৪ পরিবারকে – প্রধানমন্ত্রী মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল

ডেস্ক

ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের হামলায় নিহত ৮

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের হামলা

ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ৮ জন নিহত হন।

শুক্রবার (২৪ অক্টোবর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) ট্যাংক জেলায় এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, শুক্রবার কেপির ট্যাংক জেলায় গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযানে (আইবিও) নিরাপত্তা বাহিনী আট ‘ফিতনা আল-খাওয়ারিজ সন্ত্রাসীকে’ হত্যা করেছে।

এক বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, ‘সন্ত্রাসীদের’ উপস্থিতির খবর পেয়ে পাকিস্তান সশস্ত্র বাহিনী ওই এলাকায় আইবিও অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময়, ‘খাওয়ারিজদের’ অবস্থানগুলোতে কার্যকরভাবে আক্রমণ করে এবং তীব্র গুলি বিনিময়ের পর আটজন ‘ভারতীয় মদদপুষ্ট খাওয়ারিজকে নরকে’ পাঠানো হয়।

নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আরও কোনো ‘সন্ত্রাসী বা বন্দুকধারী’ আছে কিনা তা খুঁজে বের নির্মূল করতে ওই এলাকায় একটি স্যানিটাইজেশন অভিযান চলছে বলেও জানায় আইএসপিআর।

প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তান, বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে বহু পাক নিরাপত্তা কর্মী ও বেসামরিক মানুষ নিহত হন।

২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত কেবল কেপিতেই ৬০০টিরও বেশি সন্ত্রাসী ঘটনা রেকর্ড করা হয়েছে, যার ফলে কমপক্ষে ১৩৮ জন বেসামরিক নাগরিক এবং ৭৯ জন পুলিশ সদস্য নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..