× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

দেবব্রত রায় দিপন

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
বিমানবন্দরে বোর্ডিং

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে ওঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় বিস্ফোরণকালে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিয়মিত মেরামত কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় আরও ২ জন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রোম্মান (২০)। তিনি সিলেটের সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত আরেক যুবকের নাম এনামুল। তিনি মহালদি এলাকার বাসিন্দা। ।

নিহত রোম্মানকে গুরুতর অবস্থায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানেই মারা যান। মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফ আহমদ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান,বিমানের নিয়মিত মেরামত কাজ করার কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন কর্মী এই ঘটনায় দুর্ঘটনার শিকার হন। তিনি বলেন, এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান কাজটি করার সময় হঠাৎ কোনো কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। সঙ্গে সঙ্গে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাফিজ আহমদ বলেন, এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক ঘটনা।


এ ক্যটাগরির আরো খবর..