× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

মেহেরপুরের গাংনীতে ট্রাক চাপায় মহিলা নিহত

admin
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আছিয়া খাতুন ওরফে বুলবুলি (৬৫) নামের এক পথচারী মহিলা নিহত হয়েছেন।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বুলবুলি গাংনী উপজেলার ভরাট গ্রামের আইজউদ্দীনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, তেরাইল বাজারের পল্লী চিকিৎসক আক্কাস আলীর কাছ থেকে চিকিৎসা নিয়ে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়ক পার হচ্ছিলেন বুলবুলি। এসময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী মালবাহী একটি ট্রাকের (যার নং কুষ্টিয়া ট-১১-১৩২৭) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। প্রত্যক্ষ দর্শীরা ট্রাকের গতিরোধের চেষ্টা করেন। অবস্থা বেগতিক দেখে চালক ও হেলপার তেরাইল বাজারে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়।

গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন নিহতের লাশসহ ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..