× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

ডেস্ক

জুনের শেষ দিকে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী

Dutta
হালনাগাদ: বুধবার, ১২ জুন, ২০২৪
শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা

চলতি জুন মাসের শেষ দিকে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত রোববার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হতে পারে মোদির প্রথম দ্বিপক্ষীয় সফর।

শপথের দিন সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করার পর ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ভারতে নতুন সরকার গঠিত হওয়ার পর চলতি জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে প্রথম বিদেশি অতিথি হিসেবে দ্বিপক্ষীয় সফর করার কথা ছিল শেখ হাসিনার। নরেন্দ্র মোদি তার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে শেখ হাসিনা নয়াদিল্লি সফর করেন।

তবে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ায় ঢাকার প্রত্যাশা, এবার ঢাকা সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দিল্লি সফরে ৯ জুনের একান্ত বৈঠকে নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমন্ত্রণ গ্রহণও করেছেন নরেন্দ্র মোদি। এক্ষেত্রে প্রাথমিকভাবে ২৭-২৮ জুন সফরসূচি সাজানোর কাজ চলছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষবার বাংলাদেশ সফরে এসেছিলেন ২০২১ সালের মার্চে। জুনে ঢাকায় গেলে প্রধানমন্ত্রী হিসেবে ২০১৫ ও ২০২১ সালের পর এটা হবে তার তৃতীয় বাংলাদেশ সফর। নরেন্দ্র মোদি যদি এ মাসেই বাংলাদেশে আসেন তাহলে তা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে সফরের আগ মুহূর্তেই; যা কূটনৈতিক সম্পর্কে বিশেষ বার্তা দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। জুলাইয়ের প্রথম দিকে বেইজিং সফযে যেতে পারেন সরকারপ্রধান।


এ ক্যটাগরির আরো খবর..