× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

ডেস্ক

১৩-১৪ ফেব্রুয়ারি ২.৫ ঘন্টা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/Dhaka-Road.jpg

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকায় মঙ্গলবার ও পরদিন বুধবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত আড়াই ঘণ্টা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ থাকবে। ইউটার্ন নির্মাণের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য দু’দিনে মিলে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সড়ক ও জনপথ চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মাণাধীন ইউটার্নের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। দু’দিন নির্দিষ্ট ওই সময়ে সাময়িক ভোগান্তির জন্য জনসাধারণ ও যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্রনাথ বলেন, ইউটার্ন নির্মাণ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য আড়াই ঘণ্টা করে দু’দিনে ৫ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। তবে সময় যেন বেশি না লাগে, সেজন্য লোকবল বাড়িয়ে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..