× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
বার্ষিক ক্রিয়া ও সংস্কৃতিক

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রিয়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সন্ধ্যায় শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারীর সার্বিক সহযোগিতায় শিক্ষারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে, তিন দিনব্যাপী আয়োজনের শেষদিনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৯ ফেব্রুয়ারী শুক্রবার  বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদারীপুর- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম।
উদ্বোধনের পর থেকে  তিন দিন ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মাধ্যদিয়ে আজ তৃতীয় দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও  ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান শিক্ষক সেলিম মিয়া সঞ্চালনায়,পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন  কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মো : আশরাফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাধমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন, শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব আহমেদ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ আরও অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..