× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

ধামইরহাট (নওগা) প্রতিনিধি

ধামইরহাট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
এসএসসি পরীক্ষার্থীর বিদায়

নওগাঁর ধামইরহাটে বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৪ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমানের সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মন্ডল।

আরও বক্তব্য প্রদান করেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ইউ আর সি ইন্সট্রাক্টর সৈয়দা খুরশিদা পারভীন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ, বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরুজ্জামান হোসেন, এম এ মালেক, হরেন পহান।

ধামইরহাট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রউফের উপস্থাপনায় দশম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান শিক্ষার্থীদের সু-শিক্ষা ও জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ উন্নত জাতি গঠনে কাজে লাগানোর আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..