× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

মোহাম্মদ আব্দুর রহিম

ব্র্যাক ব্যাংকের হেড অব লিগ্যাল ব্যারিস্টার রশীদ আহমেদের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
ব্যারিস্টার রশীদ আহমেদে

ব্র্যাক ব্যাংকের হেড অব লিগ্যাল অ্যান্ড রিকভারি ব্যারিস্টার রশীদ আহমেদকে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।  ১ ডিসেম্বর ২০২৩ থেকে এ পদোন্নতি কার্যকর হয়েছে।

আইন পেশায় অভিজ্ঞ ব্যারিস্টার রশীদ আহমেদ ২০১০ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স হিসেবে যোগদান করেন। ব্যতিক্রমী দক্ষতা এবং নেতৃত্ব-গুণাবলির মাধ্যমে তিনি ২০১৭ সালে এসএমই স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ফাংশনের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ব্যাংকে নিজের ভূমিকা আরও সম্প্রসারিত করেন।

ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে ব্যারিস্টার রশীদ গ্রামীণফোন, এরিকসন, হুয়াওয়ে এবং বাংলালিংকসহ বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানের আইন বিভাগে কাজ করেছেন। এই প্রতিষ্ঠানগুলোতে তার অর্জিত অভিজ্ঞতা ব্যাংকিং খাতের লিগ্যাল প্র্যাকটিস বিশদভাবে বোঝার ক্ষেত্রে ব্যাপকভাবে অবদান রেখেছে।

ব্যারিস্টার রশীদের কৃতিত্বের প্রশংসা করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “ব্যারিস্টার রশীদ ব্র্যাক ব্যাংকে এক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি ব্যাংকের সামগ্রিক আইনি কার্যক্রম এবং এসএমই স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ফাংশন – উভয়ই দেখাশোনা করছেন। রশীদের নেতৃত্ব-দক্ষতায় গত কয়েক বছর ধরে ব্র্যাক ব্যাংক ব্যাংকিং খাতের সর্বোত্তম কালেকশান এবং রিকভারি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। রশীদের ব্যবস্থাপনা কৌশল, শক্তিশালী নেটওয়ার্কিং এবং সক্রিয় ফলো-আপ দক্ষতা তাকে বাংলাদেশের ব্যাংকিং খাতের আইনি কার্যক্রমে একজন রোল মডেলে পরিণত করেছে।”


এ ক্যটাগরির আরো খবর..