× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

বিদ্যুৎস্পৃষ্টে নিহত, ক্ষতিপূরণ কেন নয়- হাইকোর্ট

admin
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের নিহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে চার কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গত ২৬ এপ্রিল সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হন। তাঁরা হলেন রণজিৎ সরকার (৪৫), তাঁর স্ত্রী রিতা আক্তার (৩৫), রণজিতের বাবা জগদীশ সরকার (৭০) ও রণজিতদের প্রতিবেশী সোনালী দাস (১০)।

বিদ্যুৎ সংযোগ স্থাপনে দায়িত্বে অবহেলা ও মানুষের জীবনরক্ষায় ব্যর্থতার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়েছে।

জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সচিব, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পল্লী বিদ্যুতের নেত্রকোনা জোনের ম্যানেজার, ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়েছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, বাড়ির উঠানে বসে চা পান করছিলেন রণজিৎ সরকার। এ সময় পল্লী বিদ্যুতের হাইভোল্টেজ তার ছিঁড়ে তাঁর গায়ের ওপর ছিটকে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিহত হন। তাঁকে বাঁচাতে গিয়ে একে একে বাকি তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনার তদন্ত না করে ওই চারজনকে দাহ করা হয়। বিষয়টি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর গত ২ মে হাইকোর্টের আইনজীবী চঞ্চল বিশ্বাস একটি রিট করেন।

আজ চঞ্চলের পক্ষে শুনানিতে অংশ নেন সুদীপ্ত অর্জুন, ফজলে এলাহী, মুনতাহশীর মামুন, অমিত দাসগুপ্ত ও ব্যারিস্টার সৌমিত্র সরদার। শুনানি শেষে আদালত রুল জারি করেন।


এ ক্যটাগরির আরো খবর..