× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

গাংনীর ষোলটাকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের ফাঁকা গুলিতে আহত ৪

admin
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলায় ইউপি নির্বাচনে গতকাল শনিবার উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পলাশীপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকায় প্রকাশ্যে সিল দেওয়ার অপরাধে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট শরিফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুজ্জামান। এসময় শরিফুলকে এজেন্টের দায়িত্ব থেকে অব্যহতি দেয় প্রিজাইডিং অফিসার।

এদিকে ষোলটাকা ইউনিয়নের ষোলটাকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা সমর্থকদের কেন্দ্র দখলের চেষ্টার সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা শটগানের দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতে পালিয়ে যায় কেন্দ্র দখল করতে আসা লোকজন। এসময় আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা স্বতন্ত্র প্রার্থী আয়ুব আলীর ব্যবহৃত মোটর সাইকেলটি ভাংচুর করে।

অপরদিকে এদিন সকালে ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আয়ুব আলীর এজেন্ট প্রবেশে বাধা দেয় আওয়ামী লীগ প্রার্থী আমিনুল ইসলাম দেলবারের কর্মীরা। এসময় দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হন। এদের মধ্যে ষোলটাকা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকেই পুলিশ, বিজিবি ও র‌্যাবের অতিরিক্ত ফোর্স গলযোগপুর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম।


এ ক্যটাগরির আরো খবর..