× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

বোদায় কিশোরীর আত্মহত্যা

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রী রুবী রায় (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। ৬ মে  সকালে মাড়েয়া ইউনিয়নের বটতলী গ্রামের নিজ শয়ন ঘরের আড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরীর
লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, হরিশ চন্দ্র বর্মনের কন্যা ৬মে (শুক্রবার) সকালে মায়ের সাথে অভিমান করে সবার অজান্তে নিজ শয়ন কক্ষে ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে মায়ের সাথে ঝগড়া করলে, কিশোরী নিজ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়, পরবর্তীতে কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ীর লোকজন দরজা খুলে দেখতে পায় ঘরের আড়ায় কিশোরীকে গলায় ফাঁস লাগানো অবস্থায়।

বোদা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। এ বিষয়ে বোদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..