× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক লুৎফরের মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক যশোরের লুৎফর মোড়ল (৭৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ঢামেক সূত্রে জানা গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, গত ১৬ মার্চ লুৎফর মোড়লকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সার্জারি ওয়ার্ডে ছিলেন এবং কারা হেফাজতেই তার মৃত্যু হয়।

গত বছর সেপ্টেম্বরে যশোরের কেশবপুরের পরচক্রা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত জয়নাল মোড়লের ছেলে। আটক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। গত সেপ্টেম্বরেই তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছর ৮ সেপ্টেম্বর লুৎফর মোড়লসহ ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। এতে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..