× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

ভাই খুনের বিচারচেয়ে হুমকির মুখে পড়েছে বাদী

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার দোড়ামথনা গ্রামের আরিফুল ইসলাম ভাই খুনের বিচার চেয়ে এখন হুমকীর মুখে পড়েছেন। এখুনের মামলার আসামী ও তাদের লোকজনের চাপে পড়ে বাদী আরিফুল ইসলাম পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন । খুনের ঘটনার ৬মাস কেটে গেলেও  কেঊ গ্রেফতার না হওয়ায় আসামীরা আরো বেপরোয়া হয়ে  উঠেছে।

আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান , সরকারের সাধারণ ক্ষমা ঘোষনার সময় আত্মসমর্পনকারী দোড়ামথনা গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ইউনুস ওরফে এনেছ (৪৮) সদলবলে ইতিপূর্বে আরিফুল ইসলাম ও তার পিতা মালেক শেখকে বেদম মারপিট করে । এঘটনায় মাগুরা থানায় মামলা নং ২৫তাং ১৩/১১/১৪দায়ের হয়। এতে উক্ত ইউনুস আরো ক্ষিপ্ত হয় এবং ওই মামলা তুলে নেয়ার জন্য বাদী পক্ষদের খুন গুমের হুমকী দিতে থাকে । মামলা তুলে না নেয়ায় গত ইং ২৪/৯/১৫ তারিখ দিনগত রাতে আরিফুল ইসলামের ভাই মিলন শেখকে পিটিয়ে বৈদ্যুতিক তারের উপর ফেলে দিয়ে হত্য করে।

এঘটনায় আরিফুল ইসলাম বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা নং ১৪তাং ৫/১০/১৫ দায়ের করে।এ খুনের ঘটনার পর কিছুদিন আত্মগোপনে থাকলেও ইদানিং উক্ত ইউনুস ও তার দলীয় জাহাঙ্গীরসহ অন্যন্যরা বাদী আরিফুল ইসলাম ও তার সাক্ষীদের  প্রকাশ্য রাস্তায় হাটবাজারে খুন জখমের হুমকি দিচ্ছে। ফলে বাদী আরিফুল ইসলাম ও তা সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায়–– ভুগছেন।


এ ক্যটাগরির আরো খবর..