× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় দ্রুতগামী পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
satkhira

সাতক্ষীরায় দ্রুতগামী ইমাদ পরিবহনের ধাক্কায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ৩০ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল ইসলাম(২৮) তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের আবু জাফরের পুত্র। তিনি পেশায় একজন মোটর সাইকেল চালক। আহত মোঃ সিফা পাইকগাছা উপজেলার মাহমুদকাটি এলাকার ছোট গাজী পুত্র।
স্থানীয়রা জানান, সকালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি ইমাদ পরিবহন পাটকেলঘাটার দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই চালক মাহমুদুলের মৃত্যু হয়। গুরুতর আহত যাত্রী সিফা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে পাঠানো প্রেরণ করেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন


এ ক্যটাগরির আরো খবর..