× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

মেহেরপুর কলমিজোল মাধ্যমিক বিদ্যালয়ের এমসি নির্বাচন সম্পন্ন

admin
হালনাগাদ: রবিবার, ১ মে, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ  মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কলমিজোল মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। কমিটিতে সাইদুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার দুপুরের দিকে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার বেলা ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় কার্যালয়ে অভিভাবক সদস্য ও শিক্ষক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাইদুর রহমান প্যানেল সর্বাধিক ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন- মোঃ আমিরুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী, মোঃ হাবিবুর রহমান ও শরিফুল ইসলাম এবং সংরক্ষিত (মহিলা) অভিভাবক সদস্য রেবেকা খাতুন। এছাড়া শিক্ষক সদস্য পদের নির্বাচনে সহকারি শিক্ষক মহিবুল ইসলাম, ওয়াহেদ মোরাদ ও সংরক্ষিত (মহিলা) শিক্ষক সদস্য লাইলী আরজুমান নির্বাচিত হন।

এসময় মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হোসনে মোবারক, প্রধান শিক্ষক তাহাজুদ্দিন, এস.আই প্রসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..